ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৪২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৫১৫ বার পড়া হয়েছে

এবার হরমুজ প্রণালি ও আশপাশে মার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আলজাজিরার। ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমানে আগের তুলনায় অনেক উন্নত মানের অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। সারা বিশ্বে তাদের সামরিক সরঞ্জাম ও ঘাঁটি ছড়িয়ে আছে, প্রয়োজন হলে তা ব্যবহার করা হবে।আরও দেখুন

ট্রাম্প অভিযোগ করেন, দক্ষিণ কোরিয়ার জাহাজে হামলার ঘটনায় ইরান জড়িত এবং তিনি দক্ষিণ কোরিয়াকে মার্কিন অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে, যুক্তরাষ্ট্র প্রজেক্ট ফ্রিডম নামে একটি অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালি দিয়ে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপদে পার করানোর চেষ্টা করছে। তবে শিপট্র্যাকিং তথ্য অনুযায়ী, এই রুটে নৌযান চলাচল এখনও প্রায় বন্ধ রয়েছে।

অপরদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক সামরিক সূত্রের বরাতে দাবি করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি সম্পূর্ণ মিথ্যা।

জনপ্রিয় সংবাদ

মাদক পাচাররোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে: ট্রাম্প

আপডেট সময় ১১:৪২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬