ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালী বন্ধের জন্য দায়ী মার্কিন-ইসরায়েল: চীন

এবার হরমুজ প্রণালীতে নৌচলাচল ব্যাহত হওয়ার প্রধান কারণ হলো ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবৈধ সামরিক অভিযান বলে মন্তব্য করেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। মঙ্গলবার ইরনার বরাত দিয়ে পার্সটুডে এ তথ্য জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা ও আগ্রাসন অব্যাহত রাখার নতুন হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, সামরিক উপায়ে সমস্যার মৌলিক সমাধান করা যায় না। সংঘাতবৃদ্ধি কোনো পক্ষেরই স্বার্থ রক্ষা করবে না।

এদিকে, রয়টার্স বৃহস্পতিবার রাতে জানিয়েছে যে, চীন মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করেছে এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যুদ্ধ শেষ করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা আরও বাড়িয়েছেন।  প্রতিবেদন অনুসারে, ওয়াং ই জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডফুলের সাথে এক আলাপে জোর দিয়ে বলেন যে, বেইজিং এবং বার্লিনের উচিত তাদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখা এবং এ বিষয়ে একটি গঠনমূলক ভূমিকা পালন করা।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাইয়া কাল্লাসের সাথে এক কথোপকথনে আরও বলেন, হরমুজ প্রণালীতে নিরাপদ নৌচলাচলের জন্য যুদ্ধবিরতি গুরুত্বপূর্ণ, এই লক্ষ্য অর্জন ও প্রয়োজনীয় পরিস্থিতি তৈরির জন্য সকল পক্ষের উচিত ব্যাপক ঐকমত্য গড়ে তুলতে একসাথে কাজ করা।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের প্রধান আব্দুল লতিফ আলজায়ানি এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সাথে আলাপকালে ওয়াং ই এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে উদ্বেগজনক অভিহিত করে উপসাগরীয় দেশগুলোর জন্য ইরানের অব্যাহত প্রক্সি যুদ্ধের পরিণতি সম্পর্কেও সতর্ক করেছেন। সুত্র: পার্সটুডে

জনপ্রিয় সংবাদ

ভারতে কোন দল ক্ষমতায় আসলো এটা নিয়ে আমরা ভাবি না: গয়েশ্বর

হরমুজ প্রণালী বন্ধের জন্য দায়ী মার্কিন-ইসরায়েল: চীন

আপডেট সময় ০১:২৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬