ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার গঠনে ১০ বিধায়কের সমর্থন লাগবে বিজয়ের, কোন পথে হাঁটছেন অভিনেতা?

এবার প্রথমবারের মতো নির্বাচনে নেমেই যেন রাজনৈতিক অঙ্গনে ঝড় তুললেন অভিনেতা থালাপাতি বিজয়। তার দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) ২৩৪ আসনের মধ্যে ১০৭টি জিতে একক বৃহত্তম দল যা অনেক অভিজ্ঞ দলকেও চমকে দিয়েছে। সবকিছু ঠিক থাকলে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পথও প্রায় তৈরি। কিন্তু ঠিক সেই জায়গাতেই ছোট্ট এক বাধা রয়েছে। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যা থেকে ১১টি আসন সঙ্গে দরকার ১০ বিধায়কের সমর্থন।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, সমাধানের কথা ভাবছেন বিজয়। রাজ্যপাল বিশ্বনাথ আরলেকরের সঙ্গে দেখা দেখা করার পরিকল্পনা করেছেন বিজয়। টিভিকে সূত্রে বলছে,  মঙ্গলবার (৫ মে) রাজ্যপালের সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছেন তিনি। সেইসঙ্গে দলের নবনির্বাচিত বিধায়কদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন যেখানে ভবিষ্যৎ কৌশল চূড়ান্ত হতে পারে।

টিভিকে থেকে এও শোনা যাচ্ছে এখন  সংখ্যার সমীকরণ মেলাতে ছোট দলগুলোর দিকে নজর দিয়েছে দলটি। ইতিমধ্যেই কংগ্রেস (৫ আসন) এবং পিএমকে (৪ আসন) সমর্থনের আগ্রহ দেখিয়েছে। এই দুই দলকে পাশে পেলে ১১৮ আসন হতে খুব বেশি দূরে থাকবে না বিজয়ের দলটি।   তবে সবটা এখনও এত সহজ নয়। কারণ, বাম দলগুলো এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। অন্যদিকে ভিসিকে, ডিএমডিকের মতো দলগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে শেষমুহূর্তে কোন দিকে যাবে, সেটাই এখন দেখার।

অন্যদিকে, তামিলনাড়ুতে ক্ষমতা হারালেও ৭৩টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ডিএমকের নেতৃত্বাধীন জোট। আর এআইএডিএমকেবিজেপি জোট পেয়েছে ৫৩। শোনা যাচ্ছে, এডিএমকেও জোটে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিল। কিন্তু তামিলনাড়ুতে তারা বিজেপির সঙ্গে লড়ছে। আর তাইনীতিগত শত্রুবলে আগেই স্পষ্ট অবস্থান নিয়েছেন বিজয়। ফলে তাদের সঙ্গে সরকার গঠনের সম্ভাবনা খুবই কম। এখন দেখার বিষয় শেষ অবধি কোন পথে হাঁটেন বিজয়। 

জনপ্রিয় সংবাদ

ভারতে কোন দল ক্ষমতায় আসলো এটা নিয়ে আমরা ভাবি না: গয়েশ্বর

সরকার গঠনে ১০ বিধায়কের সমর্থন লাগবে বিজয়ের, কোন পথে হাঁটছেন অভিনেতা?

আপডেট সময় ০২:০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬