ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যা: জানা গেছে খুনির পরিচয়

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায় নিজের স্ত্রীসন্তানসহ পরিবারের ৫ জনকে হত্যা করেছে গৃহকর্তা ফোরকান মিয়া। শুক্রবার (৮ মে) রাতে রাউতকোনা গ্রামের মনির হোসেনের বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেনগোপালগঞ্জের ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩৫), তার তিন মেয়ে মিম (১৫), মারিয়া (১২) ও ফারিয়া () এবং শ্যালক রসুল মিয়া (১৮)কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায় মনির হোসেনের বাসায় পরিবারসহ ভাড়া থাকতো ফোরকান মিয়া।

সেখান থেকে তিনি প্রাইভেটকার চালাতেন। শুক্রবার রাতে খাবারের সঙ্গে মিশিয়ে তার শ্যালক, স্ত্রী সন্তানদের চেতনানাশক ওষুধ খাওয়ায় ফোরকান মিয়া। একপর্যায়ে গভীর রাতে তার স্ত্রীকে জানালার গ্রিলের সঙ্গে হাতমুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে। পরে ঘুমিয়ে থাকা ৩ মেয়ে ও শ্যালককে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে।

৫ জনকে হত্যার পর সে রাতেই পালিয়ে যায়। পরে তার স্বজনদের মোবাইলে ফোন করে তাদের হত্যার বিষয়টি জানায়। ওসি শাহিনুর আলম আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

জনপ্রিয় সংবাদ

কোনো ধর্মকে টার্গেট করে ক্ষতি না করার বিষয়ে ভারত সরকারকে আহ্বান জানাবো: জামায়াত আমির

গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যা: জানা গেছে খুনির পরিচয়

আপডেট সময় ০১:২৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬