ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের অনুষ্ঠানের বিঘ্ন না ঘটাতে আগেভাগেই সভা শেষ করলেন প্রধানমন্ত্রী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৩৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৫০৪ বার পড়া হয়েছে

এবার ব্যস্ত রাজনৈতিক কর্মসূচি আর প্রটোকলের বেড়াজাল ভেঙে ফের মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৯ মে) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে পূর্ব নির্ধারিত একটি দলীয় কর্মসূচি নির্ধারিত সময়ের আগেই শেষ করার নির্দেশ দেন তিনি, শুধুমাত্র একই ভেন্যুতে সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা জেনে।

বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পোস্টে জানানো হয়, কেআইবি মিলনায়তনে দিনব্যাপী বিএনপির একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি চলছিল। অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধানমন্ত্রী অবগত হন যে, একই মিলনায়তনে সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজনৈতিক কর্মসূচির কারণে যেন নবদম্পতি ও তাদের পরিবারের আনন্দ আয়োজনে কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য তিনি তাৎক্ষণিকভাবে দলীয় সভা সংক্ষিপ্ত করার নির্দেশ দেন।

তবে শুধু সংক্ষিপ্তই করেননিকর্মসূচি শেষে মিলনায়তন ত্যাগ করার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি বিয়ের অনুষ্ঠানে যান। সেখানে তিনি নবদম্পতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছা ও শুভকামনা জানান। প্রধানমন্ত্রীর এই আকস্মিক উপস্থিতিতে অনুষ্ঠানে আগত অতিথিদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।

অনুষ্ঠানস্থলে উপস্থিত বর ও কনে পক্ষের স্বজনরা প্রধানমন্ত্রীর এই আচরণে মুগ্ধতা প্রকাশ করেছেন। অতিথিদের অনেকেই বলেন, দেশের শীর্ষ নেতৃত্বে থেকেও সাধারণ মানুষের একটি ব্যক্তিগত অনুষ্ঠানের প্রতি তার এই সম্মান প্রদর্শন এবং সৌজন্যবোধ বিরল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে তার এইদায়িত্বশীল নেতৃত্বমানবিক আচরণেরপ্রশংসা করছেন।

জনপ্রিয় সংবাদ

ভুয়া ভেবে আসল ভ্যাট পরিদর্শককে খুঁটিতে বেঁধে গণপিটুনি

বিয়ের অনুষ্ঠানের বিঘ্ন না ঘটাতে আগেভাগেই সভা শেষ করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:৩৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬