ঢাকা ১২:২০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাস্টার্স শেষ সেমিস্টারে চমক দেখালেন রাকসু ভিপি, পেলেন সিজিপিএ ৪-এ ৪

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৩৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৫১৭ বার পড়া হয়েছে

এবার মাস্টার্সের শেষ সেমিস্টারে জিপিএ ৪এর মধ্যে ৪ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ। এর আগের সেমিস্টারের ফলেও চমক দেখিয়েছিলেন এই নেতা।

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী ছিলেন জাহিদ। স্নাতকোত্তরের তিন সেমিস্টারের ফলাফলে দেখা গেছে, তিনি প্রথমটায় ৩.৯২, দ্বিতীয় সেমিস্টারে ৩.৮৮ এবং তৃতীয় সেমিস্টারে ৪.০০ এর মধ্যে ৪.০০ জিপিএ অর্জন করেছেন। এছাড়া অনার্সে তার ফলাফল ছিল সিজিপিএ ৩.৭৬।

এমন সাফল্যের অনুভূতি জানিয়ে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, প্রথমেই আল্লাহ তাআলার শুকরিয়া। পরিশ্রম তো অবশ্যই আছে, তবে আল্লাহর রহমতটাই কাজে লেগেছে। আলহামদুলিল্লাহ, মাস্টার্সে ভালো ফলাফলের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার একাডেমিক জীবনের পরিসমাপ্তি ঘটল। সবার নিকট দোয়ার আর্জি করছি।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ভবিষ্যতে আমার পেশা হিসেবে টার্গেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা। পাশাপাশি উচ্চতর ডিগ্রি অর্জন করা।

জনপ্রিয় সংবাদ

ক্যাম্পাসগুলোতে ছাত্রী সংস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে শিবির: রাকিব

মাস্টার্স শেষ সেমিস্টারে চমক দেখালেন রাকসু ভিপি, পেলেন সিজিপিএ ৪-এ ৪

আপডেট সময় ১০:৩৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬