এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো ইরানের মজুত সমৃদ্ধ ইউরেনিয়াম পরিবহন ও সংরক্ষণে প্রস্তুত রয়েছে। মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ২০১৫ সালে রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল এবং তারা আবারো সেই অভিজ্ঞতা পুনরাবৃত্তি করতে প্রস্তুত।
তিনি বলেন, সংঘাতে জড়িত সব পক্ষই ইউরেনিয়াম ইরানের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছিল। তবে পরে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান কঠোর করে এবং দাবি তোলে, ইউরেনিয়াম শুধু যুক্তরাষ্ট্রের ভূখণ্ডেই স্থানান্তর করতে হবে। এরপর ইরানও নিজেদের অবস্থান কঠোর করে।
পুতিন বলেন, মস্কো ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষের সঙ্গেই যোগাযোগ বজায় রাখবে। তিনি আশা প্রকাশ করেন, সংঘাত ‘যত দ্রুত সম্ভব’ শেষ হবে। এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: আলজাজিরা





















