ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে ৮ হাজার সেনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন পাকিস্তানের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:২৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৫৩৩ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্রইরান সামরিক উত্তেজনা আর পাল্টাপাল্টি হুমকির জেরে সৌদি আরবে অন্তত ৮ হাজার সেনা, এক স্কোয়াড্রন যুদ্ধবিমান আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান।

সৌদি আরব আর পাকিস্তান সরকারের ভেতরের তিনটি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুটি সূত্র থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ বার্তা সংস্থারয়টার্স। রিয়াদইসলামাবাদ প্রতিরক্ষা চুক্তির আওতায় ধাপে ধাপে পাকিস্তানের ৮০ হাজার সেনা আর সামরিক সরঞ্জাম সৌদি আরবে মোতায়েন করা হবে। 

গেলো ২৮ ফেব্রুয়ারি ইরানের মাটিতে আমেরিকা ও ইসরাইলের হামলার পর থেকে নিয়মিত বিরতিতে পাল্টা হামলায় সৌদি আরব আক্রান্ত হওয়ার জেরে এই পদক্ষেপ নিলো পাকিস্তান। 

সৌদি আরবে মোতায়েন করা এক স্কোয়াড্রন বা ১৬টি যুদ্ধবিমানের বেশিরভাগই জেএফসেভেনটিন থান্ডার ফাইটার জেট। যা পাকিস্তানচীন যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। সৌদি আরবে পাঠানো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও চীনের তৈরি এইচকিউনাইন মডেলের। এছাড়া, দুই স্কোয়াড্রন ড্রোনও এরইমধ্যে সৌদিতে মোতায়েন করেছে পাকিস্তান। সূত্র: রয়টার্স

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সৌদি আরবে ৮ হাজার সেনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন পাকিস্তানের

আপডেট সময় ১০:২৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬