ঢাকা ০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের মিত্রদের অনুরোধে পরিকল্পিত ইরান হামলা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:১৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৫০৮ বার পড়া হয়েছে

এবার মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর নেতাদের অনুরোধে ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৮ মে) এ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আলজাজিরার।

ট্রাম্প বলেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে দুই থেকে তিনদিনের জন্য অভিযান পেছানোর কথা ভাবছেন তিনি। তবে চুক্তি হলে চিরতরেও বাতিল হতে পারে অভিযানের পরিকল্পনা। তিনি আরও বলেন, উল্লেখিত নেতাদের প্রতি সম্মান জানিয়ে আমি যুদ্ধমন্ত্রী, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছি যে আগামীকাল ইরানের ওপর নির্ধারিত হামলা চালানো হবে না।

ট্রাম্প জানান, উপসাগরীয় নেতারা তাকে জানিয়েছেন বর্তমানে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে এবং একটি সমঝোতা হবে বলেও জানিয়েছেন তারা। যা যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং এর বাইরেও সবার জন্য গ্রহণযোগ্য হবে।  

তবে ট্রাম্প সতর্ক করে বলেন, যদি গ্রহণযোগ্য কোনো সমঝোতা না হয়, তাহলে যেকোনো মুহূর্তে পূর্ণমাত্রার বৃহৎ সামরিক হামলা চালানোর জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোস্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে কোরবানির বাজারে হাহাকার, শিগগিরই সিদ্ধান্ত নেবেন শুভেন্দু

মধ্যপ্রাচ্যের মিত্রদের অনুরোধে পরিকল্পিত ইরান হামলা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আপডেট সময় ১১:১৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬