ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সায়নী ঘোষের মাথার দাম ১ কোটি রুপি ঘোষণা করলো বিজেপি নেতা

এবার ভারতের তৃণমূল কংগ্রেসের লোকসভা সদস্য সায়নী ঘোষের মাথা কেটে আনতে ১ কোটি রুপি পুরস্কার ঘোষণার অভিযোগে এক বিজেপি নেতাকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। খবর এনডিটিভি। উত্তর প্রদেশের বুলন্দশহর জেলার সিকান্দরাবাদের এক বিজেপি পৌর চেয়ারম্যান প্রদীপ দীক্ষিতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তাকে সায়নী ঘোষের মাথা কেটে আনলে ১ কোটি রুপি পুরস্কার দেওয়ার ঘোষণা দিতে দেখা যায় বলে অভিযোগ উঠেছে।

এক পুরোনো সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। ওই পোস্টে শিবলিঙ্গ নিয়ে আপত্তিকর মন্তব্য ছিল বলে অভিযোগ করে হিন্দু সংগঠনগুলো। ভাইরাল ভিডিও নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে সায়নী ঘোষ সামাজিক যোগাযোগমাধ্যমএক্স’-এ লিখেছেন, ‘আমার মাথা কেটে আনতে ১ কোটি রুপির পুরস্কার ঘোষণা করা হয়েছেএমন প্রকাশ্য ঘোষণা দেখে আমি বিস্মিত।তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন এবং লোকসভার স্পিকার ওম বিড়লাকে ট্যাগ করে প্রশ্ন তোলেন, নতুন ভারতে এটাই কি সরকারেরনারী শক্তি বন্দনর ধারণা? তিনি এ সময় নারী সংরক্ষণ বিলের প্রসঙ্গও টানেন।

সায়নী আরও অভিযোগ করেন, সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপি নারী নিরাপত্তাকে বড় ইস্যু করলেও এখন একজন নির্বাচিত নারী প্রতিনিধিকে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে। তিনি কলকাতা পুলিশ ও উত্তর প্রদেশ পুলিশকে অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তাকে সমর্থন জানানো শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ দিয়ে বলেন, তিনি ভবিষ্যতেও বিভিন্ন ইস্যুতে সরব থাকবেন এবং স্বাধীনভাবে কথা বলা চালিয়ে যাবেন। বিতর্কের সূত্রপাত ২০১৫ সালের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে ঘিরে। সে সময় সায়নী ঘোষের একটি পোস্টকে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দাবি করা হয়। পরে সায়নী জানান, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর পোস্টটি মুছে ফেলা হয়।

তবে সেই বিতর্ক থামেনি। সাম্প্রতিক পশ্চিমবঙ্গ নির্বাচন চলাকালে বিষয়টি আবারও সামনে আসে। রোববার সিকান্দরাবাদে এ নিয়ে একটি বিক্ষোভও অনুষ্ঠিত হয়। বিক্ষোভ চলাকালে ধারণ করা এক ভিডিওতে প্রদীপ দীক্ষিতকে বলতে শোনা যায়, ‘যে সায়নী ঘোষের কাটা মাথা এনে দেবে, তাকে আমার পক্ষ থেকে ১ কোটি রুপি নগদ পুরস্কার দেওয়া হবে।তবে পরে বিজেপি নেতা প্রদীপ দীক্ষিত অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ভাইরাল ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে বিকৃত করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ওমানে নিহত চার প্রবাসী ভাইয়ের জানাজা পড়ালেন বেঁচে থাকা একমাত্র ছোট ভাই

সায়নী ঘোষের মাথার দাম ১ কোটি রুপি ঘোষণা করলো বিজেপি নেতা

আপডেট সময় ১২:৩৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬