ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাসপোর্টে আবারও ফিরছে ‘একসেপ্ট ইসরাইল’: স্বরাষ্ট্রমন্ত্রী

পাসপোর্টে আবারওএকসেপ্ট ইসরাইলফিরছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৪ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, এখন থেকে পাসপোর্টে আবারও একসেপ্ট ইসরাইল (Except Israel) শব্দ নিযুক্ত করা হবে। প্রসঙ্গত, বাংলাদেশি পাসপোর্টে ফের যুক্ত হচ্ছেইসরাইল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ। ছয় বছর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে বাদ দেয়া এ শব্দবন্ধ পুনর্বহালের পথে হাঁটছে বর্তমান বিএনপি সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে দেশের দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে।

এর আগেও অন্তর্বর্তী সরকারের সময়ে গত বছরের ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরাইল বা ইসরাইল ব্যতীত শব্দবন্ধ বহাল করার কথা বলা হয়। পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালককে দেওয়া চিঠিতে আগের মতো বাংলাদেশি পাসপোর্টে ইসরাইল ব্যতীত পুনর্বহালে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। তবে অন্তর্বর্তী সরকারের ওই সিদ্ধান্তে কূটনৈতিক পাসপোর্টের বাইরে বড় পরিসরে কার্যকর হয়নি। এখন বর্তমান সরকার সব ধরনের পাসপোর্টে এটি কার্যকরের উদ্যোগ নিলো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে সাড়ে চার হাজার কোটি টাকায় ইলেকট্রনিক পাসপোর্ট বা ইপাসপোর্ট পরিষেবা চালু হয়। এ সময় পাসপোর্ট থেকে ইসরাইল ব্যতীত শব্দবন্ধ বাদ দেয়া হয়। এর আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত, এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরাইল ছাড়া। এরপর থেকে ইপাসপোর্টে ইসরাইল ব্যতীত শব্দবন্ধ যুক্ত করতে দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর সূত্রে জানা যায়, নতুন নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে নতুন পাসপোর্টে ইসরাইল ব্যতীত শব্দবন্ধ যুক্ত করা হবে। পুরোনো পাসপোর্টধারীদের জন্য আলাদা করে তাৎক্ষণিক কোনো জটিলতা তৈরি হবে না। মেয়াদ শেষে নবায়নের সময় নতুন সংস্করণের পাসপোর্ট পাওয়া যাবে।

জনপ্রিয় সংবাদ

সীমান্তে মাইন বিস্ফোরণ, ঝরল ৩ বাংলাদেশির প্রাণ

পাসপোর্টে আবারও ফিরছে ‘একসেপ্ট ইসরাইল’: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৩:০০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬