ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ নিয়ে ট্রাম্পের পোস্টের বিষয়ে যা জানা গেল

এবার নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে লালনপালন করা অ্যালবিনো মহিষডোনাল্ড ট্রাম্পএখন গোটা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। এতটাই যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ নিয়ে প্রতিবেদন হচ্ছে। রয়টার্স, নিউইয়র্ক টাইমসের মতো প্রতিষ্ঠানও প্রতিবেদন প্রকাশ করেছে এই বিষয়ে।

এদিকে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি স্ক্রিনশট ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের ভাইরালডোনাল্ড ট্রাম্পমহিষটি নিয়ে একটি পোস্ট করেছেন।  সে পোস্টটিতে লেখা ছিল, ‘বাংলাদেশে তার নামে একটি মহিষ রয়েছে, মহিষটির চুল দারুণ, হয়তো তার চেয়েও ভালো।’  কিন্তু ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমারস্ক্যানার যাচাই করে জানিয়েছে, পোস্টটি সম্পূর্ণ ভুয়া।

ভারতীয় ফেসবুক পেজপ্রথম কলকাতাএই ভুয়া স্ক্রিনশটটি শেয়ার করে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পেজটির পোস্টে দাবি করা হয়, ট্রাম্প নিজেই এই মহিষের প্রশংসা করেছেন এবং বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন। পোস্টটি হাজার হাজার লাইক ও শেয়ার পায়। তবে সে বিষয়টি ভুয়া, কারণ ট্রাম্প এই পোস্ট করেননি। তার ট্রুথ সোশ্যালে এই ধরনের কোনো পোস্টের অস্তিত্ব নেই।

উল্লেখ্য, বাংলাদেশেডোনাল্ড ট্রাম্পনামের একটি বিশেষ প্রজাতির মহিষ সত্যিই ঈদুল আযহার আগে ভাইরাল হয়েছিল এবং রয়টার্সসহ আন্তর্জাতিক গণমাধ্যমে সেটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেই বাস্তব ঘটনাকে কাজে লাগিয়েই ভুয়া পোস্টটি তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ নিয়ে ট্রাম্পের পোস্টের বিষয়ে যা জানা গেল

আপডেট সময় ১২:২৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬