ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজ রাইসা মনির মরদেহ উদ্ধার: মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও এক শিশুর করুণ মৃত্যু

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ৯০৫ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ থাকা তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনির মরদেহ অবশেষে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা সিএমএইচ হাসপাতালে তার মরদেহ শনাক্ত করেন বাবা শাহাবুল শেখ।

নিহত রাইসা মনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের বাসিন্দা। তার বাবা শাহাবুল শেখ ঢাকার মিরপুর এলাকায় ব্যবসা করেন। পারিবারিক সূত্রে জানা যায়, ভাই-বোনের মধ্যে রাইসা দ্বিতীয়। তার বড় একটি বোন ও ছোট একটি ভাই রয়েছে।

রাইসার চাচা ইমদাদুল শেখ গণমাধ্যমকে জানান, বিমান দুর্ঘটনার পর থেকেই রাইসা নিখোঁজ ছিলো। হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি। পরে মঙ্গলবার সিএমএইচ থেকে খবর পেয়ে গিয়ে মেয়ের মরদেহ শনাক্ত করেন তার বাবা।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুলের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ এখন পর্যন্ত স্কুলের শিক্ষার্থী ও শিক্ষক মিলিয়ে ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু শিক্ষার্থী।

এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ

ভোটের সময় বৈধ খাত থাকলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই: ইসি সচিব

নিখোঁজ রাইসা মনির মরদেহ উদ্ধার: মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও এক শিশুর করুণ মৃত্যু

আপডেট সময় ০৮:০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫