ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ সমর্থিত ভোটারদের সমর্থনেই নিশ্চিত বিজয়: নুরুল হক নুর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:১৭:২১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬১০ বার পড়া হয়েছে

এবার পটুয়াখালী (গলাচিপাদশমিনা) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আশা প্রকাশ করেছেন, নির্বাচনে শুধু নিজের সমর্থক নয়, আওয়ামী লীগ সমর্থিত ভোটারদের ভোটও তিনি পাবেন।

আজ বুধবার দুপুরে নিজের এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নুর বলেন, “নির্বাচন পরিবেশ সুষ্ঠু থাকলে আমার বিজয় নিশ্চিত। আশা করি, অন্যান্য দলের ভোটও আমার প্রাপ্ত হবে।

তবে নুর অভিযোগ করেন, একটি গোষ্ঠী ষড়যন্ত্রের মাধ্যমে ভোটকেন্দ্রে সহিংসতা ছড়িয়ে নির্বাচন স্থগিত করার চেষ্টা করছে। তিনি বলেন, বিরোধী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের ওপর হামলার বিষয়ে প্রশাসনকে বারবার জানানো হলেও পদক্ষেপ নেওয়া হয়নি, যা হামলাকারীদের উৎসাহিত করছে।

এদিকে নুরুল হক নুর ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সকল অপশক্তিকে রুখে দিয়ে জনগণ দীর্ঘদিনের অপেক্ষার ভোটে সঠিক জনপ্রতিনিধিকে জয়ী করবে।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

আওয়ামী লীগ সমর্থিত ভোটারদের সমর্থনেই নিশ্চিত বিজয়: নুরুল হক নুর

আপডেট সময় ০৩:১৭:২১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬