ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:৫৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৪০ বার পড়া হয়েছে

পুলিশের সাবেক ডিআইজি ও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি প্রধান ডিআইজি মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে নাহিদুল ইসলামকে তদন্ত–সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।এর আগে, গত ২৮ জুলাই একেএম নাহিদুল ইসলামকে বাধ্যতামূলত অবসরে পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বলা হয়, জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। বিধি অনুযায়ী তিনি অবসর সুবিধা পাবেন। এ কে এম নাহিদুল ইসলাম ২০২৩ সালের ১১ জুলাইয়ে পদোন্নতি পেয়ে ডিআইজি হন। তখন তিনি সিআইডির অতিরিক্ত ডিআইজি ছিলেন। পদোন্নতির পর তাকে সিআইডিতে রাখা হয়। গত ১লা সেপ্টেম্বর নাহিদুল ইসলামকে সিআইডি থেকে সরিয়ে পুলিশ টেলিকমে সংযুক্ত করা হয়। তিনি একসময় খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন অ্যান্ড ক্রাইম) ছিলেন।

জনপ্রিয় সংবাদ

খামারিদের বাড়িতে বাড়িতে রক্তমাখা চিঠি: ডাকাতি করতে আসবো, দরজা না খুললে ‘জিন্দা খালাস’

পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার

আপডেট সময় ০১:৫৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫