ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খালে উল্টে পড়ল মাছভর্তি পিকআপ, চালককে ফেলে মাছ কুড়াতেই ব্যস্ত স্থানীয়রা

এবার ফেনীর সদর উপজেলার ভাঙার তাকিয়া এলাকায় তেলাপিয়াবোঝাই একটি পিকআপভ্যান খালে উল্টে পড়ার পর চালক ও তাঁর সহকারীকে উদ্ধারের বদলে পানিতে ছড়িয়ে পড়া মাছ সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন স্থানীয়রা। এ সময় চালক ও তাঁর সহকারী নিজেদের চেষ্টায় গাড়ি থেকে বের হয়ে প্রাণে বাঁচেন। শুক্রবার (১২ জুন) সকালে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের ভাঙার তাকিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লার ইলিয়টগঞ্জ থেকে চট্টগ্রাম ফিশারি ঘাটের উদ্দেশে তেলাপিয়াবোঝাই একটি পিকআপভ্যান রওনা দেয়। পথে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজসংলগ্ন ভাঙার তাকিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে পিকআপটি সড়কের পাশের খালে উল্টে পড়ে এবং গাড়িতে থাকা মাছ পানিতে ছড়িয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন খালে নেমে মাছ সংগ্রহ করতে শুরু করেন। কেউ বালতি, কেউ বস্তা, আবার কেউ পলিথিনে করে মাছ নিয়ে যান। ঘটনাস্থলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, এটি মাছ লুটের ঘটনা নয়। পিকআপ থেকে মাছ খালের পানিতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা সেখান থেকে মাছ ধরেছে। না ধরলে স্রোতের পানিতে মাছ ভেসে চলে যেত। পিকআপের চালক মোহাম্মদ আল আমিন বলেন, ‘সড়কের সমস্যার কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যাই। আমি ও আমার সহকারী কষ্ট করে গাড়ি থেকে বের হয়ে জীবন বাঁচাই। কিন্তু আমাদের সাহায্য না করে তখন সবাই মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়ে।

এদিকে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খালে উল্টে পড়া পিকআপটি উদ্ধার করে হেফাজতে নেয়। পরে মালিকপক্ষ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে গাড়িটি বুঝে নেয়। পিকআপটিতে আনুমানিক ৮৫ থেকে ৯০ হাজার টাকার তেলাপিয়া মাছ ছিল। তবে স্থানীয়দের মাছ লুটের অভিযোগ সঠিক নয়; খালের পানিতে ছড়িয়ে পড়া মাছই তারা সংগ্রহ করেছেন।

জনপ্রিয় সংবাদ

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে: অপু বিশ্বাস

খালে উল্টে পড়ল মাছভর্তি পিকআপ, চালককে ফেলে মাছ কুড়াতেই ব্যস্ত স্থানীয়রা

আপডেট সময় ০২:৩৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬