ঢাকা ১২:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

“ফ্যাসিবাদ ফিরছে? সাংবাদিক নির্যাতন ও বরখাস্তের ঘটনায় তোলপাড়!”

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:১৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৬৭৩ বার পড়া হয়েছে

আজ রবিবার বিএনপির গুলশান অফিসে আমার দেশ পত্রিকার সাংবাদিক জাহিদুল ইসলামকে অবরুদ্ধ করে ফোন এবং আইডি কার্ড কেড়ে নেওয়া এবং মারধর করার ঘটনা ঘটেছে। সাংবাদিক ও গণমাধ্যমের উপর এধরণের নগ্ন হস্তক্ষেপ গণতন্ত্র ও মুক্তমতচর্চার জন্য হুমকিস্বরূপ।

এদিকে ছাত্রশিবিরের পাঠানো প্রেস রিলিজ সংবাদে প্রকাশ করায় আরটিভির সাব এডিটর মাহফুজ উদ্দিন খানকে বরখাস্ত করা হয়েছে। ৫ আগস্টের পর আরটিভির নিয়ন্ত্রণ নেন বিএনপি নেতা এ কে এম ওয়াহিদুজ্জামান অ্যাপোলো। তার নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তথ্য ও মত প্রকাশের যে স্বাধীনতার জন্য আমরা এত রক্ত দিলাম, সেই আত্মত্যাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং রাজনৈতিক পক্ষপাতদুষ্ট আচরণ ও সাংবাদিকদেরকে শত্রু মনে করার ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনার মাধ্যমে পুনরায় গণমাধ্যমের কণ্ঠরোধ করার অপপ্রয়াস দেখতে পাচ্ছি।

আওয়ামী লীগের ফেলে যাওয়া উচ্ছিষ্ট ফ্যাসিবাদী সংস্কৃতির হাল ধরার চেষ্টা যে বা যারাই করবেন, নতুন প্রজন্মের কাছে তারা দেশ ও গণতন্ত্রের শত্রু হিসেবেই পরিগণিত হবেন।

জনপ্রিয় সংবাদ

ক্যাম্পাসগুলোতে ছাত্রী সংস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে শিবির: রাকিব

“ফ্যাসিবাদ ফিরছে? সাংবাদিক নির্যাতন ও বরখাস্তের ঘটনায় তোলপাড়!”

আপডেট সময় ১১:১৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫