ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বহিষ্কারাদেশ প্রত্যাহারে বিএনপিতে ফিরলেন সাত নেতা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:১৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ৬৪৫ বার পড়া হয়েছে

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কৃত বিএনপির সাত নেতাকে পুনরায় দলে ফিরিয়ে নেয়া হয়েছে। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়।

শুক্রবার (২৪ অক্টোবর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য দলের সাত নেতাকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।

প্রাথমিক সদস্য পদ ফিরে পাওয়া বিএনপির ওই সাত নেতা হলেন— জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল উদ্দিন সরকার পাপ্পু, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, পিরোজপুর জেলাধীন মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল, নীলফামারী জেলাধীন জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি তাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য মোকাররম হোসেন সুজন এবং রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য আলি সরকার।

জনপ্রিয় সংবাদ

টানেলের আঁকা ছবি প্রবেশপথ ভেবে দেয়ালে গাড়ির ধাক্কা

বহিষ্কারাদেশ প্রত্যাহারে বিএনপিতে ফিরলেন সাত নেতা

আপডেট সময় ০৮:১৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫