ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চলন্ত অটোরিকশার পেছনে ঝুলছেন চালক, ভেতর থেকে ছুরিকাঘাত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:১১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৮৩৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক সিএনজিচালিত অটোরিকশায় ছিনতাইচেষ্টার ভয়াবহ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়—চলন্ত অটোরিকশার পেছনে এক যুবক ঝুলছেন, আর ভেতর থেকে দুজন ব্যক্তি তাকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করছেন।

ভিডিওটি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজারগামী যাত্রী নাজির উদ্দিন শাহ নিজের ফেসবুকে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়। তিনি দাবি করেছেন, ঘটনাটি ঘটেছে রাত ১২টা ২০ মিনিটে, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায়।

ভিডিওতে দেখা যায়, সিএনজির পেছনে ঝুলে থাকা যুবক বাঁচার চেষ্টা করছেন, ভেতর থেকে দু’পাশের দরজা খুলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, ঝুলে থাকা যুবকই অটোরিকশার চালক এবং এটি ছিনতাইয়ের ঘটনা।

পুলিশ জানায়, ঘটনাস্থল শনাক্ত ও সংশ্লিষ্টদের খুঁজে বের করতে তদন্ত চলছে। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি ওয়াহিদ মোর্শেদ বলেন, “ভিডিওটি আমরা দেখেছি, তবে এটি কোথায় ঘটেছে তা নিশ্চিত নই। তদন্ত চলছে।”

বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, “ধারণা করা হচ্ছে, ঘটনাটি মদনপুর থেকে লাঙ্গলবন্দের মাঝামাঝি কোনো স্থানে ঘটেছে।”

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “ভিডিওতে দেখা যায়, সিএনজি ছিনতাইয়ের সময় এক ব্যক্তি সেটির পেছনে ঝুলে বাঁচার চেষ্টা করছেন। ছিনতাইকারীরা তাকে ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তাদের একজন মোবাইল ফোন ফেরত দেয়।”

তিনি আরও জানান, “মদনপুর সিএনজি স্ট্যান্ডসহ আশপাশে তল্লাশি চালানো হয়েছে, তবে কোনো অভিযোগ বা মামলা এখনো দায়ের হয়নি।”

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন বাংলাদেশের সঞ্জয়

চলন্ত অটোরিকশার পেছনে ঝুলছেন চালক, ভেতর থেকে ছুরিকাঘাত

আপডেট সময় ১২:১১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫