ঢাকা ১১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দশম গ্রেড দাবিতে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের হামলার নিন্দা জামায়াতের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:১৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৬৫৮ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রোববার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহারের তীব্র নিন্দা জানান। তিনি শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে যৌক্তিকভাবে মেনে নিয়ে চলমান আন্দোলনের অবসান ঘটানো সরকারের দায়িত্ব। আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা ও সহিংসতার ফলে শতাধিক শিক্ষক আহত হয়েছেন। এটি অনাকাঙ্ক্ষিত এবং অত্যন্ত বেদনাদায়ক।”

সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার আরও উল্লেখ করেন, “শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন, যা শিক্ষার্থী, অভিভাবক ও দেশের জন্য উদ্বেগজনক। অচিরেই বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে; শিক্ষাব্যবস্থা অচল হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কোমলমতি ছাত্র-ছাত্রীরা।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কঠোর অবস্থান থেকে সরে এসে শিক্ষকদের তিন দফা যৌক্তিক দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে আলোচনার মাধ্যমে সমাধান করা হোক। শিক্ষকদের দ্রুত ক্লাসে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া জরুরি।”

জনপ্রিয় সংবাদ

সাবেক আইআরজিসি প্রধান কেন চান যুক্তরাষ্ট্র ইরানে ‘স্থল আক্রমণ’ চালাক

দশম গ্রেড দাবিতে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের হামলার নিন্দা জামায়াতের

আপডেট সময় ০১:১৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫