ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে মধ্যরাতে পেট্রোল বোমা হামলা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৫৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ৬১১ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরে প্রিপারেটরি স্কুলকে লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪ মিনিটের দিকে ইকবাল রোডে অবস্থিত স্কুলটিতে এ হামলার ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্কুলের দিকেই দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তবে এতে কেউ আহত হননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

পুলিশ জানায়, দুটি মোটরসাইকেলে চারজন দুর্বৃত্ত হামলায় অংশ নেয়। তারা দ্রুত পরপর দুটি পেট্রোল বোমা ছুড়ে মুহূর্তের মধ্যেই পালিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, হেলমেট ও মাস্ক পরিহিত হামলাকারীরা স্কুলের সামনে এসে থেমে এক ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে পেট্রোল বোমায় আগুন জ্বালিয়ে নিক্ষেপ করে। বিস্ফোরণের পর তারা দ্রুত স্থান ত্যাগ করে।

ওসি কাজী রফিক আহমেদ বলেন, “ঘটনার উদ্দেশ্য ও জড়িতদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।”

পুলিশের ধারণা, এটি পরিকল্পিত নাশকতার অংশ হতে পারে। তবে এখনো কোনো সংগঠন এ ঘটনার দায় স্বীকার করেনি।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে মধ্যরাতে পেট্রোল বোমা হামলা

আপডেট সময় ০৮:৫৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫