ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিবিরের বর্তমান রাজনীতি হলো ধর্ষণ করে আত্মগোপনে গিয়ে গুমের নাটক সাজানো: রাশেদ খান

এবার ছাত্রশিবিরের এক কেন্দ্রীয় নেতাকে ঘিরে ওঠা বিতর্ককে কেন্দ্র করে সংগঠনটি ‘গুমের নাটক’ সাজিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খান। একই সঙ্গে তিনি দাবি করেছেন, বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা চলছে। শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খানের অভিযোগ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান এক বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন এবং পরবর্তীতে ওই নারীকে ভ্রূণ নষ্ট করতে বাধ্য করেন। এরপর বিয়ে না করে আত্মগোপনে গিয়ে ‘গুম নাটক’ সাজানো হয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি আরও লেখেন, পরবর্তীতে সরকারকে দায়ী করে শিবিরের পক্ষ থেকে মিছিল করা হয় এবং তারা দাবি করে দেশে আবারও গুমের সংস্কৃতি ফিরে এসেছে।

বিএনপি নেতা আরও সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্য নিয়েও। তার দাবি, শফিকুর রহমান এক বিবৃতিতে ওই শিবির নেতাকে অপহৃত বলা হয়েছে, যা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন। গুমকে গুরুতর অপরাধ উল্লেখ করে রাশেদ খান বলেন, একই সঙ্গে গুমের ‘নাটক’ করাও অপরাধ। তার মতে, এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত।

পোস্টে তিনি আরও দাবি করেন, জামায়াত–শিবির রাজনৈতিকভাবে আওয়ামী লীগের মতো আচরণ করছে এবং তারা সবসময় ভিকটিম কার্ড ব্যবহার করার চেষ্টা করছে। শেষাংশে তিনি বলেন, যারা দেশে ‘জুলুমের রাজনীতি’ কায়েম করতে চাইবে, জনগণ তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

শিবিরের বর্তমান রাজনীতি হলো ধর্ষণ করে আত্মগোপনে গিয়ে গুমের নাটক সাজানো: রাশেদ খান

আপডেট সময় ০৩:৪৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬