ঢাকা ১২:০৯ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, গাজীপুর-৬ আসন বিলুপ্তির প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:০১:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ৫৯২ বার পড়া হয়েছে

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। নির্বাচন কমিশনের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাসে গাজীপুর-৬ আসন বিলুপ্তির উদ্যোগের প্রতিবাদে বুধবার (১২ নভেম্বর) সকাল পৌনে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত টঙ্গীর কলেজগেট এলাকায় এ অবরোধ চলে।

বিক্ষোভকারীরা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবস্থান নেন। এ সময় তারা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্লোগান দেন—“গাজীপুর-৬ আসন চাই, এলাকার মর্যাদা রক্ষা চাই।”

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ চলাকালে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে উভয়মুখী হাজারো যাত্রী ও যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা বলেন, গাজীপুর-৬ আসনটি এলাকার উন্নয়ন ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। “এই আসন বিলুপ্ত হলে আমাদের রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিনিধিত্ব ক্ষতিগ্রস্ত হবে,” বলেন তারা।

অবরোধে অংশ নেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার, বিএনপি নেতা রাশেদুল ইসলাম কিরণ, জসিম উদ্দিন ভাটসহ হাজারো স্থানীয় জনতা।

স্থানীয় নেতারা জানান, আসনটি রক্ষার দাবিতে তাঁরা শিগগিরই নির্বাচন কমিশনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করবেন এবং প্রয়োজনীয় আইনি উদ্যোগ নেবেন।

পরে পুলিশের মধ্যস্থতায় সকাল সাড়ে দশটার দিকে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

জনপ্রিয় সংবাদ

আসমানে ফয়সালা হয়ে গেছে, তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী: আমান উল্লাহ আমান

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, গাজীপুর-৬ আসন বিলুপ্তির প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

আপডেট সময় ১২:০১:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫