ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরের রামগঞ্জে চাঁদাবাজির জেরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, যুবদল কর্মী ইউসুফসহ তিনজন অভিযুক্ত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৪৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৫৮৩ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রামগঞ্জে দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় আনোয়ার হোসেন (৪৫) নামে এক বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একই গ্রামের যুবদল কর্মী মো. ইউসুফ (৪২) ও তার দুই সহযোগীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন সাহারপাড়া গ্রামের মজিবুল হকের ছেলে। স্থানীয় সূত্র জানায়, আনোয়ার তার শ্যালককে বিদেশে পাঠাতে একটি সংস্থা থেকে দুই লাখ টাকা ধার নেন। বিষয়টি জানার পর ইউনিয়ন যুবদলের কর্মী ইউসুফ ও তার সহযোগীরা ওই টাকা চাঁদা হিসেবে দাবি করে আসছিলেন। গত কয়েকদিন ধরে তারা আনোয়ারের দোকানে গিয়ে নিয়মিত হুমকি দেন।

মঙ্গলবার সকালে মোটরসাইকেলে করে ইউসুফসহ তিনজন দোকানে ঢুকে একা থাকা আনোয়ারকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আনোয়ার দোকান থেকে দৌড়ে বের হয়ে সহায়তা চাইলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আমির ফয়সাল জানান, নিহতের বুকে ও পেটে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।

ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম মজুমদার বলেন, ইউসুফ যুবদলের কর্মী এবং নিহত আনোয়ার বিএনপির সাধারণ কর্মী ছিলেন। ঘটনায় কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী জানান, বাগবিতণ্ডার এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় আনোয়ারের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

জনপ্রিয় সংবাদ

ধর্ম দিয়ে কোনো বিচার হবে না, যোগ্যতা ও মেধাই হবে মানদণ্ড: তারেক রহমান

লক্ষ্মীপুরের রামগঞ্জে চাঁদাবাজির জেরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, যুবদল কর্মী ইউসুফসহ তিনজন অভিযুক্ত

আপডেট সময় ০৯:৪৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫