ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইল জামায়াতে ইসলামী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:১২:৪০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে দেশবাসীর প্রতি দোয়া চেয়েছে। সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির নবনির্বাচিত নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এই আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং রাষ্ট্রগঠনে বেগম খালেদা জিয়ার অপরিসীম ত্যাগ, সাহস ও সংগ্রাম জাতির ইতিহাসে চিরস্মরণীয়। দীর্ঘ ১৫ বছরের ‘আওয়ামী ফ্যাসিবাদী শাসন’-এর বিরুদ্ধে তার অনমনীয় অবস্থান সংগ্রামী ইতিহাস হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি অভিযোগ করেন, মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দি রেখে তাকে বিদেশে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে, যা তার জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। যথাযথ চিকিৎসা না পাওয়ায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি পাওয়ায় তিনি ও দেশের মজলুম জনগণ আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেছেন। ফ্যাসিবাদের পতনের পর গণতান্ত্রিক উত্তরণে ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে দেশবাসী আশা করে—বেগম জিয়া জাতির পথপ্রদর্শকের ভূমিকা রাখবেন।

এই সংকটময় মুহূর্তে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান—বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থতা ও হেফাজতের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করার। পাশাপাশি তিনি তার পরিবার এবং দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণের অনুরোধ জানান।

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানকে প্রকাশ্য আলোচনার আহ্বান জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইল জামায়াতে ইসলামী

আপডেট সময় ০৫:১২:৪০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫