ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সিইসির বক্তব্যে ক্ষুব্ধ জামায়াত আমির, চাইলেন ব্যাখ্যা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:২৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৭০ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ওসমান হাদির ওপর গুলি বর্ষণের ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা এবং নির্বাচনকালীন পরিস্থিতিতে এ ধরনের ঘটনা স্বাভাবিক। তিনি আরও দাবি করেছেন, দেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবনতি হয়নি।

এই মন্তব্য প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ যেখানে সমব্যথী, সেখানে সিইসির মন্তব্য ক্ষুব্ধ করার মতো। তিনি দাবি করেন, হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার না হওয়ায় সরকারের ব্যর্থতার দায় নিতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ হওয়া উচিত।

ডা. শফিকুর রহমান আরও বলেন, “একজন বিপ্লবী আহত হলে সরকার নড়েচড়ে বসুক—এমন সরকার আমরা চাই না। জামায়াত ক্ষমতায় এলে সব দলকে নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করা হবে।”

এর আগে সোমবার সকালে রাজধানীর গুলশানের কনভেনশন সেন্টারে সিইসি বলেন, “আইন-শৃঙ্খলার অবনতি কোথায়? মাঝে মাঝে দু-একটি খুনখারাবি হয়। হাদির ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা। নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে।” তিনি মনে করেন, মোটামুটি পরিস্থিতি বরং উন্নত হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

সিইসির বক্তব্যে ক্ষুব্ধ জামায়াত আমির, চাইলেন ব্যাখ্যা

আপডেট সময় ০৬:২৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫