ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানা গেল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:২১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৬৪৯ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। তার দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পক্ষ ওসমান হাদির মৃত্যুর গুজব ছড়িয়ে দেয়। তবে ইনকিলাব মঞ্চ স্পষ্ট করে জানিয়েছে, এই খবরটি সত্য নয়।

এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ওসমান হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান হাসপাতালে গিয়ে হাদির চিকিৎসার খোঁজখবর নেন এবং পরে রাত ৯টা ৪০ মিনিটে ফোনে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে তার বর্তমান অবস্থা ও চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

ড. ভিভিয়ান বালাকৃষ্ণান জানিয়েছেন, ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং চিকিৎসকরা তাকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানা গেল

আপডেট সময় ০২:২১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫