ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৮ জন আটক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:২৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৫৬৬ বার পড়া হয়েছে

নওগাঁয় পৃথক অভিযানে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে ১৮ জনকে আটক করেছে পুলিশ ও জেলা প্রশাসন।

শুক্রবার (৯ জানুয়ারি) দিনভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নওগাঁ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম।

এসপি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে জেলা শহরের নীলসাগর হোটেল ও পোরশা রেস্ট হাউজে অভিযান চালানো হয়।

অভিযানে প্রশ্নফাঁস চক্রের মূলহোতা আহসান হাবিব ও মামুনূর রশিদকে আটক করা হয়। তারা লাখ টাকার বিনিময়ে পরীক্ষার আগেই প্রশ্ন সরবরাহ করতে চেয়েছিল বলে অভিযোগ আছে।

তিনি আরও জানান, হাবিব ও রশিদের দেওয়া তথ্যমতে একে একে প্রশ্নফাঁস চক্রের ১৮ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে প্রতারিত শিক্ষার্থী, ভুয়া শিক্ষার্থী ও অভিভাবক রয়েছেন।

অভিযানে তাদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন, একটি মানিব্যাগ ও ৩৭ হাজার ৯৪৮ টাকা জব্দ করা হয়। আটক ১৮ জনের প্রত্যেকের নামে মামলা দায়ের করা হবে।

জনপ্রিয় সংবাদ

পথের শেষ কাঁটাও সরে গেল, বহু নাটকের পর মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয়

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৮ জন আটক

আপডেট সময় ১০:২৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬