ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে সহিংস দাঙ্গার জেরে তিন দিনের জাতীয় শোক ঘোষণা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:৩০:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৫৬৮ বার পড়া হয়েছে

ইরানে সাম্প্রতিক সহিংস দাঙ্গায় সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর পর তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে সরকার। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এই ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছে দেশটির বার্তাসংস্থা তাসনিম।

সোমবার (১২ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দেশজুড়ে সরকারবিরোধী ও তথাকথিত সন্ত্রাসী গোষ্ঠীর নেতৃত্বে সংঘটিত সহিংসতায় বিপুল সংখ্যক মানুষ নিহত হয়েছে। নিহতদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে শোক পালন করছেন বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়।

সরকারি বিবৃতিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ইরানের প্রতিরোধের প্রেক্ষাপটে যারা প্রাণ হারিয়েছেন, এই জাতীয় শোক তাদের স্মরণে পালন করা হচ্ছে। বিবৃতিতে সহিংস ঘটনাগুলোকে নজিরবিহীন আখ্যা দিয়ে বলা হয়েছে, দায়ীদের কর্মকাণ্ড দায়েশের (আইএসআইএল/আইএস) সহিংসতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

সরকার দাবি করেছে, এই বর্বর হামলায় সাধারণ মানুষ, বাসিজ স্বেচ্ছাসেবক ও পুলিশ বাহিনীর সদস্যরা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন এবং অনেকে শহীদ হয়েছেন। একই সঙ্গে সহিংসতার পেছনে যুক্তরাষ্ট্রসমর্থিত গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতা রয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে রাজতন্ত্রপন্থি দাঙ্গাকারীরা ইরানের বিভিন্ন শহরে সরকারি ও বেসরকারি স্থাপনায় ভাঙচুর চালিয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এসব ঘটনায় সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিহত ও আহত হওয়ার পাশাপাশি রাস্তাঘাট অবরোধ, প্রশাসনিক ভবন ও পুলিশ স্টেশনে হামলার ঘটনাও ঘটেছে।

এদিকে, সরকার সহিংসতার জন্য দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং দেশজুড়ে জনশৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

জনপ্রিয় সংবাদ

সাবেক আইআরজিসি প্রধান কেন চান যুক্তরাষ্ট্র ইরানে ‘স্থল আক্রমণ’ চালাক

ইরানে সহিংস দাঙ্গার জেরে তিন দিনের জাতীয় শোক ঘোষণা

আপডেট সময় ০৬:৩০:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬