ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৮ বছর পর রাঙামাটি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে অলি-রনি-গালিব

দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ৮ বছর পর অবশেষে রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। শনিবার কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও নাছিরউদ্দিন নাছির সাক্ষরে মোঃ অলি আহাদকে সভাপতি, নাঈমুল ইসলাম রনিকে সাধারন সম্পাদক ও গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। 

এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্যও নির্দেশনা দেয়া হয়েছে। দীর্ঘদিন পর সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া অলি আহাদ রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সাধারন সম্পাদক হিসেবে মনোনীত নাঈমুল ইসলাম রনি রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং সাংগঠনিক সম্পাদক গালিব হাসান রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

কমিটির অন্যরা হলেন, সহসভাপতি খাইরুল ইসলাম রানা, জ্যোতি চাকমা, বাশার আজম, মাহমুদুল হাসান জুয়েল, রাজন রক্ষিত, আব্দুস সালাম, তামিম শাহরিয়ার, আমিনুল ইসলাম, রানা পাল, সুমন হোসাইন, নুর তালুকদার মুন্না, মোঃ ইসহাক। সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস শাকুর জাভেদ, যুগ্ম সাধারন সম্পাদক হাসান ইমরান, মোঃ শফিকুল ইসলাম, মোখতার আহমেদ, পারভেজ হোসেন সুমন, সাজিদ ইমতিয়াজ, প্রচার সম্পাদক আবদুল আহাদ, দপ্তর সম্পাদক সানি আহমেদ সানি।

রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন সভাপতি অলি আহমেদ, ‘ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলছেন, আমার ত্যাগ ও পরিশ্রমকে মূল্যায়ন করায় আমি তাদের কাছে কৃতজ্ঞ। কেন্দ্র আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছে, আমি চেষ্টা করব, তার প্রতিদান দিতে।বিদায়ী সভাপতি ফারুক আহমেদ সাব্বির বলেছেন, ‘দীর্ঘ ৮ বছর পর ছাত্রদলের নতুন কমিটি হয়েছে এটা ভবিষ্যতের নেতৃত্ব তৈরির জন্যও বেশ ভালো হয়েছে এর মাধ্যমে সংগঠন শক্তিশালী ও গতিশীল হবে। আমার নেতৃত্বে কমিটি দায়িত্ব পালনকালে যারা সর্বতোভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি

জনপ্রিয় সংবাদ

এখন থেকে ট্রাফিক আইন ভাঙলেই ব্যবস্থা, হতে পারে গ্রেফতারি পরোয়ানা জারি

৮ বছর পর রাঙামাটি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে অলি-রনি-গালিব

আপডেট সময় ১১:৫৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬