ঢাকা ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাম্পাসগুলোতে ছাত্রী সংস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে শিবির: রাকিব

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৫৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৫১৪ বার পড়া হয়েছে

ক্যাম্পাসগুলোতে গুপ্ত রাজনীতি চালু রেখে ইসলামী ছাত্র শিবির অন্যদের অধিকার হরণ করছে বলে মন্তব্য করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, ক্যাম্পাসগুলোতে গুপ্ত রাজনীতি চালু রেখে শিবির ব্যতীত বাকি সব ছাত্র সংগঠনের অধিকার হরণ করার পাঁয়তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মোকাবিলা করবে ছাত্রদল।

রোববার (১০ মে) সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। ছাত্রলদল সভাপতি বলেন, বিগত দেড় বছরের অধিক সময় ক্যাম্পাসগুলোতে শত শত মব ব্যর্থতায় পর্যবসিত হওয়ার পর সর্বশেষ অস্ত্র হিসেবে ছাত্রী সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। খুব শিগগিরই প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত শিবিরের এই অপচেষ্টাকে রুখে দেবে ইনশাআল্লাহ। 

ওই পোস্টে তিনি আরও লেখেন, নিজ স্বার্থ হাসিলে গুপ্ত রাজনীতি চালু রেখে প্রকাশ্য রাজনীতিকে নোংরাভাবে উপস্থাপন করে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টার জন্য একদিন শিবিরকে চরম মূল্য চোকাতে হবে। সেদিন আল্লাহর নামে শপথ করে বলবে, “শিবির কখনো গুপ্ত রাজনীতি করেনি এবং এ ধরনের মবের সঙ্গে শিবিরের কোনো সম্পৃক্ততা কখনো ছিল না।সেদিন খুব বেশি দূরে নয়।

জনপ্রিয় সংবাদ

জানাজা শেষে পাশাপাশি ৫ কবরে চিরনিদ্রায় শায়িত তিন বোন, মা ও মামা

ক্যাম্পাসগুলোতে ছাত্রী সংস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে শিবির: রাকিব

আপডেট সময় ১১:৫৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬