ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৪৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৫৩৪ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি চিকিৎসাধীন দুই রোগীর খোঁজখবর নিতে রাজধানীর একটি হাসপাতালে যান। এ সময় তিনি রোগীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজ নেন।

প্রথমে তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মনিরুজ্জামান গোলাপকে দেখতে যান। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউ-৩-এ চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক ডা. মাইনুল হক সরকারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

জানা যায়, গত ২০ জুন ডালিয়া মানববন্ধন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন মনিরুজ্জামান গোলাপ। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে।

পরে একই হাসপাতালে চিকিৎসাধীন রাজবাড়ী জেলার জামায়াতের রুকন মাওলানা জিয়াউর রহমানের খোঁজখবর নেন ডা. শফিকুর রহমান।

এ সময় তিনি রোগীদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি রোগীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সাহস জোগান।

ডা. শফিকুর রহমান দেশবাসীর কাছে উভয় রোগীর দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

আপডেট সময় ১১:৪৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬