ঢাকা ১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নিষিদ্ধে জনগণের সমর্থন ছিল: প্রেসসচিব

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৩৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • ৯৭৩ বার পড়া হয়েছে

এবার প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিষয়ে আন্তর্জাতিক কোনো প্রতিক্রয়া লক্ষ্য করা যায়নি। কারণ, এখানে নিষিদ্ধকরণের বিষয়ে জনগণের সমর্থন ছিল।’ শুক্রবার (১৬ মে) বিকেলে মাগুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, ‘আমরা চাচ্ছি আওয়ামী লীগের বিচার ন্যায়সঙ্গতভাবে হবে। বিচার তার নিজেস্ব গতিতে চলবে। বিচারটা দ্রুত হক, তবে কোনো অন্যায় যেন না হয়।’ জাতীয় নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার বক্তব্যে বিষয়টি নিশ্চিত যে, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে।’

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিষয়ে প্রেসসচিব বলেন, ‘আশা করছি আমরা ন্যায়বিচার দেখতে পাব। ন্যায় বিচারের জন্য যত দ্রুত বিচারিক কাজটি করা যায় সেটি করেছি। কেবিনেট এটি নিয়ে আইন প্রয়োজনীয় সংস্কার করেছে। আমরা আশা করছি এক্ষেত্রে ন্যায় বিচার হবে।’

এ সময় মফস্বল সাংবাদিকতার মান উন্নয়ন করতে গেলে তাদের আর্থিক বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টি দিতে হবে বলে মন্তব্য করেন শফিকুল আলম। মতবিনিময়কালে মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

আওয়ামী লীগ নিষিদ্ধে জনগণের সমর্থন ছিল: প্রেসসচিব

আপডেট সময় ১১:৩৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫