ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের রাজস্থানে স্কুল ভবন ধসে ৪ শিশুর মৃত্যু, ধ্বংসস্তূপে আটকা অন্তত ৪০

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ৬৩৩ বার পড়া হয়েছে

ভারতের রাজস্থান রাজ্যের ঝালাওয়া জেলায় একটি সরকারি বিদ্যালয়ের ভবন ধসে পড়ার ঘটনায় এখন পর্যন্ত চার শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১৭ জন। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকা রয়েছেন কমপক্ষে ৪০ জন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে জেলার মনোহর থানার পিপলোদি সরকারি বিদ্যালয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ সুপার অমিত কুমার পিটিআইকে জানিয়েছেন, হতাহতদের মধ্যে বেশিরভাগই শিশু। গুরুতর আহত ১০ জন শিশুকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে ৩ থেকে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

বিদ্যালয়টির ভবনটি একতলা হলেও দীর্ঘদিন ধরেই এটি জরাজীর্ণ অবস্থায় ছিল বলে স্থানীয়রা জানিয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে পূর্বে একাধিকবার অভিযোগ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ভবন ধসের সময় শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীসহ প্রায় ৪০ জন স্কুল প্রাঙ্গণে অবস্থান করছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। উদ্ধারকাজে ব্যবহৃত হচ্ছে চারটি জেসিবি মেশিন, ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান অভিভাবকরাও। বহু পরিবার তাদের সন্তানের খোঁজে ধ্বংসস্তূপের সামনে অপেক্ষা করছেন চরম উৎকণ্ঠায়।

রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলওয়ার বলেন, “আমি জেলা কর্তৃপক্ষকে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছি। পাশাপাশি স্কুল ভবন ধসের কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

ভারতের রাজস্থানে স্কুল ভবন ধসে ৪ শিশুর মৃত্যু, ধ্বংসস্তূপে আটকা অন্তত ৪০

আপডেট সময় ১২:০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫