ঢাকা ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগ–ছাত্রলীগের বিরুদ্ধে কড়া অবস্থানে ডিএমপি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ৭০৭ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের অপরাধ সংঘটনের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্পষ্ট করে বলেন, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, তাদের অঙ্গসংগঠন কিংবা নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যদের সড়কে নামতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, তাই কোনো অবস্থাতেই তাদের সড়কে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। নিরাপত্তার স্বার্থে পুলিশসহ সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে, পাশাপাশি সব গোয়েন্দা বিভাগও কাজ করছে।”

এদিকে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। ডিবি সূত্র জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

জনপ্রিয় সংবাদ

খামারিদের বাড়িতে বাড়িতে রক্তমাখা চিঠি: ডাকাতি করতে আসবো, দরজা না খুললে ‘জিন্দা খালাস’

১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগ–ছাত্রলীগের বিরুদ্ধে কড়া অবস্থানে ডিএমপি

আপডেট সময় ১০:৪৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫