ঢাকা ০৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারে জেআরএ’র আলটিমেটাম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:০০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ৭৫১ বার পড়া হয়েছে

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করতে সরকারকে ২৬ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে জুলাই রেভল্যুশনানি অ্যালায়েন্স (জেআরএ)। সংগঠনটির দাবি, আফ্রিদি শুধু বর্তমান সরকারের আমলেই নয়, ১৫ আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহে যুক্ত ছিলেন।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ১১ মিনিটে জেআরএ-এর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, “স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং ডিএমপি কমিশনার মহোদয়, জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুনাব) এবং জুলাই ঐক্যসহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য আর মাত্র ২৬ ঘণ্টা বাকি। আফ্রিদি বাংলাদেশেই আছে। কোনো নাটক চলবে না, সোজাসাপ্টা গ্রেপ্তার করতে হবে।”

এ বিষয়ে এখনো সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এরই মধ্যে রোববার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে আফ্রিদির বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

গত বছরের ১ সেপ্টেম্বর দায়ের হওয়া মামলায় প্রধান আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আসামির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় স্থানে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। একই মামলায় ১১ নম্বরে রয়েছেন তৌহিদ আফ্রিদি এবং ২২ নম্বরে তার বাবা নাসির উদ্দিন সাথী। মামলায় মোট ২৫ জন নামীয় আসামির পাশাপাশি অজ্ঞাতনামা আরও প্রায় ১৫০ জনকে আসামি করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

খামারিদের বাড়িতে বাড়িতে রক্তমাখা চিঠি: ডাকাতি করতে আসবো, দরজা না খুললে ‘জিন্দা খালাস’

তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারে জেআরএ’র আলটিমেটাম

আপডেট সময় ১১:০০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫