ঢাকা ০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে চন্দ্রনাথ মন্দিরে মসজিদ নির্মাণের কোনো পরিকল্পনা নেই: ধর্ম উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৬৬৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ঐতিহাসিক চন্দ্রনাথ মন্দিরের জায়গায় মসজিদ নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

বুধবার (২৭ আগস্ট) রাজধানীর রেল ভবনে দুটি মসজিদ ও একটি মন্দিরের জন্য বাংলাদেশ রেলওয়ের জমি হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, রাজধানীর খিলক্ষেতে দুটি মসজিদ ও একটি মন্দিরের জন্য জমি বরাদ্দ দেওয়া প্রমাণ করে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। “একই স্থানে মসজিদ ও মন্দিরের জন্য জমি প্রদানের ঘটনা একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে,” মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির সনাতন ধর্মাবলম্বীদের একটি প্রাচীন তীর্থস্থান। সেখানে মসজিদ নির্মাণ কিংবা কালেমা খচিত পতাকা স্থাপনের কোনো চিন্তা সরকারের নেই। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ালে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

আ ফ ম খালিদ হোসেন জানান, মন্দিরের নিরাপত্তায় পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে এবং এর সংস্কার ও উন্নয়নের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি ড. শেখ মইনউদ্দিন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

সীতাকুণ্ডে চন্দ্রনাথ মন্দিরে মসজিদ নির্মাণের কোনো পরিকল্পনা নেই: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ১২:১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫