ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যদি সংস্কার না করা হয়, আমাদের ভবিষ্যতও নুরের মতোই হবে: হাসনাত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৫৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ৫৯৬ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর যে হামলা হয়েছে, তা একটি “ম্যাসেজ”—যদি সংস্কার না করা হয়, আমাদের ভবিষ্যতও নুরের মতোই হবে।

শনিবার (৩০ আগস্ট) রাতের দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে ‘উঠানে নতুন সংবিধান’ শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে এনসিপি বিজয়নগর উপজেলা কমিটি এ বৈঠক আয়োজন করে।

হাসনাত আবদুল্লাহ বলেন, তারেক জিয়াকে মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল এবং তাকে নৃশংসভাবে মেরে মাজা ভেঙে দেওয়া হয়েছিল। খালেদা জিয়ার পরিণতিও আমাদের জন্য সতর্কবার্তা। “যদি আমরা নিয়ম পরিবর্তন না করি, একই বিপর্যয় আমাদেরও অপেক্ষা করছে।” তিনি জোর দেন, এই নিয়ম পরিবর্তনের নামই সংস্কার এবং এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে বিএনপি, জামায়াতে ইসলামীসহ যারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে ঘর থেকে ধরে নিয়ে ‘সেইফ হাউজ’ নামে কারাগারে রাখা হয়েছে। এমন নির্মম কর্মকাণ্ড দেশের মানুষ এখনও দেখেনি। তিনি বলেন, কোনো বিশ্বাসযোগ্য ব্যবস্থার ওপর সবকিছু ছেড়ে দেওয়া যাবে না।

জামায়াতে ইসলামীকে সবচেয়ে ভুক্তভোগী উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ১৯৭১ পূর্ববর্তী সময়ের জন্য তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। পাশাপাশি তাদের বিরুদ্ধে যেসব জুলুম হয়েছে, তারও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, “ঐক্যবদ্ধ না হলে আবারো আগের অস্ত্র দিয়ে দমন-নিপীড়নের শিকার হতে হবে।”

তিনি আরও বলেন, ২৪ পরবর্তী সময়ে কোনো সহিংসতার দিকে ফিরে যেতে চাই না, কারণ সহিংসতা গণতন্ত্রের শত্রু। তাই সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে সৌহার্দ্যপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, “আমাদেরকে এখন বলা হয় নির্বাচন বিরোধী। আমরা শুধু নির্বাচনই চাই না, বিচার ও সংস্কারও চাই। পুলিশ বিনা বিচারে আমাদের ঘর থেকে তুলে নিয়ে যায়—এই ব্যবস্থার ফয়সালা হয়নি।” তিনি সতর্ক করেন, প্রয়োজনে রাজনৈতিক দল নিজেই ব্যালট পেপার ছাপাতে পারে, কিন্তু এটি দলের স্থায়ী অবস্থান নয়; এটি মনস্তাত্ত্বিক অবস্থান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ, ডা. মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ এবং বিজয়নগর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী। হাসনাত আবদুল্লাহ সবাইকে এনসিপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে সরকার গঠনের জন্য দোয়া করার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

এবার তারেক রহমানের আসনে দাঁড়িপাল্লার পক্ষে নারীদের বড় শোডাউন

যদি সংস্কার না করা হয়, আমাদের ভবিষ্যতও নুরের মতোই হবে: হাসনাত

আপডেট সময় ১১:৫৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫