ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নুরের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে : আসিফ মাহমুদ সজীব

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:৫০:২৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ৬৪৩ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুর ও দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে রোববার (৩১ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরকে দেখতে এসে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয়, সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “নুরের ওপর হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা আওয়ামী লীগ সরকারের আমলেও ঘটেনি, অথচ এই সরকারের আমলে ঘটেছে। এ ঘটনার দায় সরকারকে নিতে হবে।”

তিনি আরও মন্তব্য করেন, “রিফাইন্ড আওয়ামী লীগের চেষ্টাটি ব্যর্থ হওয়ায় জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে। জাতীয় পার্টি একটি চিহ্নিত ফ্যাসিবাদী দল, যা বিগত সময়ে আওয়ামী লীগের মাধ্যমে বৈধতা পেয়েছে।”

আসিফ মাহমুদ বলেন, “ভারত থেকে প্রেসক্রিপশন এনে বাংলাদেশে একটি কৃত্রিম সংসদ তৈরি করা হয়েছে, কৃত্রিম গণতন্ত্র প্রদর্শিত হয়েছে। এই চিহ্নিত ফ্যাসিবাদীদের সমর্থন কোনভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণ ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো এটি রুখে দাঁড়াবে।”

জাতীয় পার্টি নিষিদ্ধ করার বিষয়ে তিনি বলেন, “সরকার এখনও কোনো অফিসিয়াল সিদ্ধান্ত নেনি, তবে ইতোমধ্যে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে বসেছে।”

জনপ্রিয় সংবাদ

ইরানে ব্যর্থ হলেও ভেনেজুয়েলার সব সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে গেল যুক্তরাষ্ট্র

নুরের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে : আসিফ মাহমুদ সজীব

আপডেট সময় ০৪:৫০:২৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫