ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপসা সেতু থেকে খুলনার সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহ উদ্ধার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৩২:০১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ৬৮৮ বার পড়া হয়েছে

খুলনার খানজাহান আলী (রহ.) সেতু (রূপসা সেতু) ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে লাশ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বুলু স্বেচ্ছায় সেতুর উপর থেকে লাফ দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

র‌্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর মারুফ লাশের পরিচয় নিশ্চিত করেছেন। নদীর ভেতরে হওয়ায় নৌপুলিশ লাশটি উদ্ধার করেছে। তার পরনে ছিল নীল গ্যাবার্ডিন প্যান্ট ও আকাশি টি-শার্ট। ডান হাত ও মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত ছিল। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পরই জানা যাবে।

পিবিআই ও সিআইডি টিম ঘটনার কারণ নির্ণয়ে কাজ করছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওয়াহেদ-উজ-জামান বুলু দীর্ঘ প্রায় তিন দশক ধরে চ্যানেল ওয়ান, ভোরের কাগজ, বঙ্গবাণী, দৈনিক প্রবাহসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। তিনি খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন ও বিএফইউজের সদস্য ছিলেন এবং খুলনা নগরীর শিববাড়ি মোড় সংলগ্ন পৈতৃক বাড়িতে বসবাস করতেন।

জনপ্রিয় সংবাদ

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

রূপসা সেতু থেকে খুলনার সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:৩২:০১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫