ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন বন্ধ হলে দেশে অস্থিতিশীলতা তৈরি হবে : দুদু

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:৫৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১৬ বার পড়া হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচন বন্ধ করা হলে দেশে অস্থিতিশীলতা তৈরি হবে। আর এই অস্থিতিশীলতার সুযোগ নেবে আধিপত্যবাদী শক্তি, যারা বাংলাদেশের কল্যাণ চায় না। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিম্যাব) আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শামসুজ্জামান দুদু বলেন, একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি আমরা অতিক্রম করছি। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় যারা গণহত্যা চালিয়েছিল, আর ২০২৪ সালে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছিল— এ দুই গণহত্যাকারী যেন মিলে যাওয়ার চেষ্টা করছে। গণহত্যাকারীরা হলো অশুভ শক্তি। এই অশুভ শক্তির একজন প্রকাশ্যে আছে, আরেকজন আড়ালে আছে। ইলেকশন হলে বিএনপি ভালো করবে, এটা তারা মানতে পারছে না। তিনি বলেন, কীভাবে নির্বাচন ঠেকানো যায়, সেজন্য নতুন নতুন বয়ান সামনে নিয়ে আসছে। যে বয়ানের মধ্য দিয়ে সুষ্ঠু, স্বাভাবিক এবং গ্রহণযোগ্য নির্বাচনকে ঠেকানো ও বাধাগ্রস্ত করা যায়, সেদিকে তারা হাঁটছে। তিনি আরও বলেন, নির্বাচন যাতে না হয় এর জন্যে বাঁধা সৃষ্টি করা হচ্ছে। আমি অশুভ শক্তিকে বলবো, আপনাদের রাজনৈতিক কর্মসূচি জনগণের কাছে নিয়ে যান। পিআরসহ আরও কিছু থাকলে জনগণের কাছে নিয়ে যান। আমাদের আপত্তি নেই। কিন্তু, নির্বাচন বন্ধ করা যাবে না। নির্বাচন বন্ধ করলে অস্থিতিশীলতা তৈরি হবে। অস্থিতিশীলতা তৈরি হলে আধিপত্যবাদী শক্তি আসবে। আর, আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে ভালো কিছু চায় না।নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই মন্তব্য করে সাবেক এই সংসদ সদস্য বলেন, দীর্ঘ ১৬ বছর লড়াই হয়েছে, নেতাকর্মীরা রাস্তায় শহীদ হয়েছে। ছাত্ররা শহীদ হয়েছে। জুলাই-আগস্টের মূল কথা হচ্ছে স্বৈরাতন্ত্রের বিদায়। স্বৈরাতন্ত্রের বিদায় হলে গণতন্ত্রের আগমন ঘটে। আর গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।তিনি বলেন, যদি আমরা নির্বাচনের বিরোধিতা করি, তাহলে স্বৈরতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে চিহ্নিত হবো। কারণ, নির্বাচনের নামে ভণ্ডামি করেছে শেখ হাসিনা। তিনটা নির্বাচন তিনি করেছেন। কিন্তু, এগুলো নির্বাচন ছিল না, এগুলো ছিল ভণ্ডামির নির্বাচন।ডিম্যাবের আহ্বায়ক শহীদুল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মো. রহমতুল্লাহ, মৎস্যজীবী দলের ইসমাইল হোসেন সিরাজীসহ অনেকে উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হবে না পবিত্র হজ

নির্বাচন বন্ধ হলে দেশে অস্থিতিশীলতা তৈরি হবে : দুদু

আপডেট সময় ০৪:৫৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫