ঢাকা ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:২২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৯৯ বার পড়া হয়েছে

পিরোজপুরের নাজিরপুরে বিএনপি ও জাতীয় পার্টির রাজনীতি থেকে সরে এসে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন জাতীয় পার্টির নাজিরপুর উপজেলা সাধারণ সম্পাদক ও নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন খান এবং বিএনপির স্বেচ্ছাসেবক দলের উপজেলার যুগ্ম আহবায়ক মো. ইস্রাফিল হাওলাদার। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে নাজিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও মাওলানা আবু দাউদের সঞ্চালনায় আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে তারা জামায়াতের সহযোগী ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এ সময় তাদের সঙ্গে আরও ৪০ থেকে ৫০ জন ব্যক্তি জামায়াতে ইসলামীতে যোগদান করেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। প্রধান আলোচক হিসেবে ছিলেন পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সম্পাদক আব্দুর রাজ্জাক, নাজিরপুর উপজেলা জামায়াতের সম্পাদক অবঃ সেনা কর্মকর্তা কাজী মোসলোহ উদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সম্পাদক সিফাতুল্লাহ বিন বেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মাফুজুর রহমান, উপজেলা শিবিরের সভাপতি মো. আবু হানিফ, সম্পাদক সাকিবুল ইসলাম প্রমুখ।বক্তব্যে ইস্রাফিল হাওলাদার বলেন, ‘আমি একজন মুসলমান, সমাজে দ্বীন কায়েম করা আমার কর্তব্য। আমি চাই দেশে ইসলাম কায়েম হোক। জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ইসলামী আদর্শে আদর্শিত নয়, বিধায় উক্ত দল থেকে বের হয়ে আমি জামায়াতে ইসলামে যোগদান করলাম এবং সাড়াজীবন ইসলামকে ধারণ করে বেঁচে থাকতে চাই।’

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী

আপডেট সময় ০৫:২২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫