ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৩২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৬০১ বার পড়া হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল ও শেরেবাংলা নগর থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন- নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনোয়ারুল হক সেলু আহমেদ (৪২), সাবেক ছাত্রলীগের সদস্য মো. মিরাজ (৩১), ঢাকা শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম শাকিল (৩৪), সাবেক ছাত্রলীগের সদস্য আরিফুর রহমান (৩৮), কাজী নজরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. তারিকুল ইসলাম (৩৬), ইলিয়াছ মির্জা জাবেদ (৩০), নাঈম (২১), ছাব্বির হোসেন রাব্বি (২০), রায়হান উদ্দিন রিহান (২২) ও আবু বকর সিদ্দিক (২০)। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর ও শেরেবাংলা নগরের শিশু মেলা এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গতকাল সোমবার দুপুরে শাপলা চত্বর এলাকায় প্রায় ১২০-১৫০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী জড়ো হয়ে সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় মতিঝিল থানা পুলিশ ঘটনাস্থল থেকে আওয়ামী লীগের স্লোগান সংবলিত ব্যানারসহ আনোয়ারুল হক সেলু ও মো. মিরাজকে গ্রেপ্তার করে। পরে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে সাইদুল ইসলাম শাকিল, আরিফুর রহমান ও তারিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।তিনি আরও জানান, একই দিন সকালে শেরেবাংলা নগরের শিশু মেলা মোড়ে তল্লাশির সময় গ্রেপ্তার এড়াতে আওয়ামী লীগ কর্মীরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় পুলিশ ইলিয়াছ মির্জা জাবেদ, নাঈম ও ছাব্বির হোসেন রাব্বিকে গ্রেপ্তার করে। এরপর মোটরসাইকেলে আসা তাদের সহযোগীরা আরও ককটেল বিস্ফোরণের চেষ্টা চালালে পুলিশ লাঠিচার্জ করে এবং রায়হান উদ্দিন রিহান ও আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করে।গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হয়েছে বলেও তিনি জানান।

জনপ্রিয় সংবাদ

এবার তারেক রহমানের আসনে দাঁড়িপাল্লার পক্ষে নারীদের বড় শোডাউন

ঢাকায় আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৩২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫