ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিব পুনর্বাসন না করার সিদ্ধান্তে সহস্র সমালোচনার মুখে পড়লেও অটল তথ্য উপদেষ্টা আসিফ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৬২ বার পড়া হয়েছে

তথ্য উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দলে পুনর্বাসন না করার তার সিদ্ধান্তের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহস্র সমালোচনার মুখে পড়তে হয়েছে। কিন্তু তিনি নিজের অবস্থানে অটল থেকে দাবি করেছেন, তার সিদ্ধান্তই সঠিক ছিল।

রোববার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি লিখেছেন, “একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। But I was right. End of the discussion।”

যদিও পোস্টে সাকিব আল হাসানের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে ক্রিকেট মহলে বিষয়টি স্পষ্ট যে তিনি সাকিবকে দ্রুত জাতীয় দলে ফেরানোর বিরোধিতা করেছেন। সাকিবের পক্ষে আইনি সহায়তা বা দ্রুত দলে ফেরার পদক্ষেপ না নেওয়ায় তখন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন।

এই পোস্টের মাধ্যমে আসিফ মাহমুদ ইঙ্গিত দিয়েছেন যে, সমালোচনার পরও তিনি মনে করেন সেই সময়ে তার নেওয়া সিদ্ধান্ত যৌক্তিক ও সঠিক ছিল।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সাকিব পুনর্বাসন না করার সিদ্ধান্তে সহস্র সমালোচনার মুখে পড়লেও অটল তথ্য উপদেষ্টা আসিফ

আপডেট সময় ১২:০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫