ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১৩ নভেম্বর ঢাকায় লকডাউন ঘোষণা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ স্থাপনায় ছাত্রলীগের তালা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:২৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ৬০৭ বার পড়া হয়েছে

আগামী ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলো। লকডাউন সফল করতে গত ৮ থেকে ১২ নভেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী সহিংস কার্যক্রম চালিয়ে যাচ্ছে এ দলের নেতাকর্মীরা।

এরই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচটি স্থাপনার মূল ফটকে তালা ঝুলিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেট ও বিজ্ঞান ভবনের ফটকে এ তালা লাগানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসব ঘটনার ছবি শেয়ার করে ঢাবি শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি মাজহারুল কবির শয়ন লিখেছেন—

> “১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন। লকডাউন বিএসএল– চারুকলা অনুষদ, আইইআর, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেইট, বিজ্ঞান ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।”

একই ছবি ফেসবুকে শেয়ার করে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম আল আমিন আহমেদ লেখেন—

> “দেখে শান্তি পেলাম! ঢাকা বিশ্ববিদ্যালয়ে লকডাউন, বিএসল। ১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন।”

তিনি আরও লেখেন,

> “এ দেশের সকল স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতাবিরোধী অপশক্তির হাত থেকে মুক্ত করে স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষের শক্তির অবস্থান নিতে হবে। লকডাউন বিএসএল তালা লাগানো হয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে ঢাবির সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন,

> “তালা লাগানোর ঘটনাটি সত্য। সকালে তালাগুলো ভেঙে ফেলা হয়েছে। আমরা ক্যাম্পাসের নিরাপত্তা আরও জোরদার করছি এবং সিকিউরিটি অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্তের বিষয়েও প্রক্টর মহোদয়ের সঙ্গে আলোচনা হয়েছে।”

তবে প্রক্টর সাইফুদ্দীন আহমদকে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

জনপ্রিয় সংবাদ

হাসনাত আবদুল্লাহর বাসায় সেনা অভিযান ও অস্ত্র উদ্ধারের দাবি ভুয়া: রিউমর স্ক্যানার

১৩ নভেম্বর ঢাকায় লকডাউন ঘোষণা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ স্থাপনায় ছাত্রলীগের তালা

আপডেট সময় ১০:২৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫