ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

“ক্ষমতায় গেলে সাংবাদিক নির্যাতনের প্রতিটি ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করবে জামায়াত” — ড. শফিকুল ইসলাম মাসুদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৫৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৮৪১ বার পড়া হয়েছে

“ক্ষমতায় গেলে সাংবাদিক নির্যাতনের প্রতিটি ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করবে জামায়াত” — ড. শফিকুল ইসলাম মাসুদ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে সাংবাদিক নির্যাতনের প্রতিটি ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করা হবে। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের অধিকার ও সুরক্ষা এবং তাদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সোমবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত ‘গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনা’ শীর্ষক সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি অভিযোগ করে বলেন, অতীতের কোনো সরকারই প্রকৃত অর্থে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে পারেনি। বরং সাংবাদিকদের কণ্ঠরোধ করতে আইসিটি আইনসহ একাধিক কালো আইন প্রণয়ন করা হয়েছে। মামলা–হামলার মাধ্যমে সাংবাদিকদের ওপর জুলুম-নির্যাতন চালানো হয়েছে। রাষ্ট্রীয় মদদে খ্যাতিমান সাংবাদিক দম্পতি সাগর–রুনির হত্যাকাণ্ডের তদন্ত আজও আদালতে দাখিল না হওয়া দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন—

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মঞ্জু, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

যে এলাকার নেতা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী নন, সে এলাকায় কি উন্নয়ন হবে না: প্রশ্ন গোলাম পরওয়ারের

“ক্ষমতায় গেলে সাংবাদিক নির্যাতনের প্রতিটি ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করবে জামায়াত” — ড. শফিকুল ইসলাম মাসুদ

আপডেট সময় ১১:৫৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫