ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘সরকারি কোনো সুবিধা নেব না’— নির্বাচিত হলে অঙ্গীকার অ্যাডভোকেট শিশির মনিরের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৬২৯ বার পড়া হয়েছে

নির্বাচিত হলে তিনি কোনো ধরনের সরকারি সুবিধা গ্রহণ করবেন না— এমনকি প্রটোকলও ব্যবহার করবেন না বলে ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সুনামগঞ্জ-২ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির। সোমবার (২৪ নভেম্বর) রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন।

ভিডিও বার্তায় শিশির মনির বলেন, “আমি কখনো কোনভাবেই সরকারি কোনো বেনিফিট নেব না। ভাতা–এলাউয়েন্সসহ সরকার প্রদত্ত যা কিছুই এমপি হিসেবে পাওয়া যায়, সবটুকু জনগণের কল্যাণে উন্মুক্ত করে দেব। নিজের বা পরিবারের স্বার্থে এক পয়সাও ব্যয় করবো না।”

তিনি আরও বলেন, “আমি কখনো ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করবো না। সংসদ সদস্যদের জন্য নির্ধারিত ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধা থেকেও আমি নিজেকে বিরত রাখবো। কেউ বলতে পারবে না যে আমি সরকারি সুবিধাভোগী ছিলাম।”

প্রশাসনকে ব্যক্তিস্বার্থে ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “প্রশাসন জনগণের। কোনোদিন নিজের, পরিবারের বা আত্মীয়স্বজনের স্বার্থে প্রশাসনকে ব্যবহার করবো না।”

প্রটোকল ব্যবহার প্রসঙ্গে তার অঙ্গীকার আরও স্পষ্ট:
“আমাদের দেশে নির্বাচিত ব্যক্তিরা প্রটোকল, ভিআইপি সুবিধা নিতে চান। কিন্তু আমি নির্বাচিত হলে কোনো প্রটোকলই ব্যবহার করবো না। জনগণই আমার প্রটোকল। অতিরিক্ত সুবিধা নেওয়ার কোনো অর্থ নেই।”

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আইনজীবী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল শিশির মনির বর্তমানে সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে নির্বাচনী এলাকায় সক্রিয় রয়েছেন। যদিও বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংগঠনে তার কোনো পদ নেই বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল ঘর

‘সরকারি কোনো সুবিধা নেব না’— নির্বাচিত হলে অঙ্গীকার অ্যাডভোকেট শিশির মনিরের

আপডেট সময় ১২:০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫