ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আবারও ভারত সফর বাতিল করেছেন নেতানিয়াহু

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:৪০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৬০৮ বার পড়া হয়েছে

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আবারও ভারত সফর বাতিল করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলতি বছর এ নিয়ে তৃতীয়বার তিনি ভারত সফরের পরিকল্পনা স্থগিত করলেন।

ইসরাইলি সংবাদমাধ্যম আই২৪নিউজ–এর বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে নয়াদিল্লিতে ঘটে যাওয়া হামলাটি গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। হামলায় ১৫ জন নিহত এবং বহু মানুষ আহত হন। নতুন করে নিরাপত্তা মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর সফর আগামী বছরে পেছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে খবর ছিল, বছর শেষের আগেই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে নয়াদিল্লি সফরে আসবেন। কিন্তু সেটিও বাতিল হলো।

এ বছরের শুরুর দিকেও নেতানিয়াহু দুটি সফরের পরিকল্পনা স্থগিত করেছিলেন—

  • এপ্রিল মাসে, নির্বাচন শুরুর আগে সফর বাতিল

  • ৯ সেপ্টেম্বর, একদিনের সফর—পুনর্নির্বাচনের ব্যস্ততার কারণে স্থগিত

নেতানিয়াহুর দল লিকুদ পার্টি নির্বাচনী প্রচারণায় তাকে বৈশ্বিক নেতাদের কাতারে তুলে ধরতে মোদি, ট্রাম্প ও পুতিনের সঙ্গে তার ছবি ব্যবহার করেছিল।

উল্লেখ্য, নেতানিয়াহুর সর্বশেষ ভারত সফর ছিল ২০১৮ সালের জানুয়ারিতে। তার আগে ২০১৭ সালে নরেন্দ্র মোদি ইসরাইল সফর করেছিলেন, যা ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম তেল আবিব সফর।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আবারও ভারত সফর বাতিল করেছেন নেতানিয়াহু

আপডেট সময় ০৩:৪০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫