ঢাকা ০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পূর্বাচল নতুন শহর মামলা: আজ রায় ঘোষণা, আদালত এলাকায় কড়া নিরাপত্তা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:২৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৫৯৭ বার পড়া হয়েছে

পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ নিয়ে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা তিনটি মামলার রায় আজ (বৃহস্পতিবার, ২৭ নভেম্বর) ঘোষণা করা হবে।

রায়ের আগে আদালত ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধান ফটকগুলোতে অতিরিক্ত সতর্কতা বজায় রাখা হয়েছে। এজলাস এবং আদালতের আশপাশে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদেরও মোতায়েন দেখা গেছে। এছাড়া গণমাধ্যমকর্মী ও সাধারণ জনতার উপস্থিতিও তুলনামূলকভাবে বেশি লক্ষ্য করা গেছে।

মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার শহীদুল ইসলাম জানান, নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের দুই প্লাটুন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। সঙ্গে রয়েছেন বিজিবির আরও দুই প্লাটুন সদস্য।

মামলাগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ৪৭ জন আসামি। তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি আত্মসাত, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ও সরকারি প্লট অবৈধভাবে গ্রহণের অভিযোগ আনা হয়েছে।

প্রথম মামলাটি করা হয় গত ১৪ জানুয়ারি, যেখানে প্রথমে ৮ জনকে অভিযুক্ত করা হলেও তদন্ত শেষে চার্জশিটে সংখ্যা বেড়ে ১২ জন হয়। এতে থাকছেন পুরবী গোলদার, খুরশীদ আলম, নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, নায়েব আলী শরীফ, কাজী ওয়াছি উদ্দিন, শহিদ উল্লাহ খন্দকার ও সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

দ্বিতীয় মামলায় শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের পাশাপাশি ১৭ জনকে চার্জশিটভুক্ত করা হয়। তৃতীয় মামলায় শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে জাল রেকর্ডপত্র তৈরি, সরকারি সম্পত্তি আত্মসাত ও অবৈধ প্লট বরাদ্দ নেওয়ার বিষয়গুলো।

দুদকের পাবলিক প্রসিকিউটর মঈনুল হাসান জানান, গত ৩১ জুলাই আদালত তিন মামলারই অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। দীর্ঘ শুনানি ও যুক্তিতর্কের পর আজ রায় ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সারাদেশের মানুষ এই রায়ের দিকে নজর রাখছে।

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের সঙ্গে আর আলোচনা নয়, এবার প্রতিশোধ নেবে আফগানিস্তান

পূর্বাচল নতুন শহর মামলা: আজ রায় ঘোষণা, আদালত এলাকায় কড়া নিরাপত্তা

আপডেট সময় ১১:২৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫