ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৬ দেশের প্রখ্যাত কারিদের নিয়ে বায়তুল মোকাররমে আন্তর্জাতিক কিরাত সম্মেলন শুক্রবার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৩২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৬০১ বার পড়া হয়েছে

বাংলাদেশে পবিত্র কোরআনের তেলাওয়াত চর্চাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও প্রসারিত করতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৪তম আন্তর্জাতিক কিরাত সম্মেলন বাংলাদেশ। ৬ দেশের ৬ জন প্রখ্যাত কারি তিলাওয়াত করবেন পবিত্র কোরআন।

২৮ নভেম্বর (শুক্রবার) বিকেল ৪টায় অনুষ্ঠিত এই আয়োজনের উদ্যোক্তা হিসেবে রয়েছে আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা ‘ইক্বরা’ ও পৃষ্ঠপোষক হিসেবে পি.এইচ.পি ফ্যামিলি, এবং সহযোগিতায় রয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

সম্মেলনের প্রধান অতিথি থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন পি.এইচ.পি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মো. মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জনাব আ. হালিম খান, ঢাকা জেলা প্রশাসক তানজিল আহমেদ এবং বাংলাদেশ পুলিশ ও ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) এজাজ আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত থাকবেন।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত খ্যাতনামা কারিদের অংশগ্রহণকারীদের মধ্যে থাকছেন, মিসরের কারি শাইখ আহমদ আল জাওহারি, তুরস্কের শাইখ আব্দুল ওয়ালী আরাকানি, পাকিস্তানের কারি আনোয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের কারি মাহদী গুলামনেজাদ, ফিলিপাইনের কারি মুহাম্মদ নাইর আসফার। সম্মেলন সভাপতিত্ব করবেন বিশ্বখ্যাত কারি শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারী।

১৯৯১ সালে বাংলাদেশের বেতার ও টেলিভিশনের সাবেক প্রধান কারি, মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং বিশ্ববিখ্যাত তিলাওয়াতকারী মাওলানা কারি মুহাম্মদ ইউসুফ রহ. প্রতিষ্ঠিত ‘ইক্বরা’ সংস্থা গত ৩৪ বছর ধরে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক কিরাত সম্মেলনের আয়োজন করে আসছে।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

৬ দেশের প্রখ্যাত কারিদের নিয়ে বায়তুল মোকাররমে আন্তর্জাতিক কিরাত সম্মেলন শুক্রবার

আপডেট সময় ০৯:৩২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫